ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল গার্লস হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিকারপুর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২৩) এবং কসবার মান্দাইরপুর গ্রামের অটোরিকশাচালক সাদিক মিয়া (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বৃষ্টির কারণে ট্রেনটি দেখতে পাননি চালক। এসময় সাদিক মিয়া অটোরিকশা নিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার ওসি এস এম শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

আপডেট সময় : ০৫:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫