ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ৮০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিহাব (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (২আগস্ট) সন্ধ্যায় পৌরশহরের মসজিদপাড়া এলাকায় ফরহাদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিহাবকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগত যুবক শিহাব পৌরশহরের মসজিদ পাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে।

শিহাবের বড় ভাই মোঃ সোহাগ মিয়া বলেন, সকালে এলাকার ১০/১২ জন যুবক মসজিদ-পাড়ার আমির হোসেনের ছেলে ফরহাদ মিয়ার বাড়িতে গিয়ে মাদক ব্যবসা এবং সেবন করতে মানা করেন। এসময় আমার ভাইও যুবকদের সাথে যায়। কিন্তু ফরহাদ এলাকার যুবকদের কথার গুরুত্ব দেয়নি। যুবকরা ফিরে আসে। সন্ধ্যায় ফরহাদের বাসায় তার শ্যালকরা অবস্থান নেয় খবর পেয়ে এলাকার দুজন মুরব্বীকে সাথে নিয়ে আমার ভাইসহ আরও কয়েজন যুবক আবারও ফরহাদ মিয়ার বাড়িতে যায়। এসময় মাদকের বিষয়ে কথা বলার এক পর্যায়ে ফরহাদ ও তার শ্যালক কোরবান, ইমানসহ আরো কয়েকজন মিলে যুবকদের উপর অতর্কিত হামলা করে। হামলায় শিহাবের মাথায় দায়ের কুপে গুরুতর জখম হয়। শিহাবকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সেে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিহাবের অবস্থার বিষয়ে নিশ্চিত হয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে সোমবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬