ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ২৯৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রীদের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উৎসাহ দিতে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিনাত ফৌজিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনটি সম্পন্ন হয়। শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে শুভাঢ্যার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে টোকেন অব রেসপেক্ট হিসেবে স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, একটি সুস্থ জাতি গঠনে প্রয়োজন সুস্থ মা। অস্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কারণে আমাদের অনেক মা ও বোন জরায়ু ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। আমি ছাত্রীদের অনুরোধ করব, আপনারা অবশ্যই স্বাস্থ্যকর ন্যাপকিন ব্যবহার করুন। আপনাদের সুস্বাস্থ্যই আমাদের জাতীয় সম্পদ।

কর্মসূচিতে আরো বক্তব্য দেন ইউনিয়নের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তারা, সংশ্লিষ্ট বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে স্বীকৃতি দেন এবং ভবিষ্যতেও এধরনের সচেতনতামূলক আয়োজনের আহ্বান জানান।

উল্লেখ্য, এই কর্মসূচি কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ট্যাবু ভাঙতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কেরানীগঞ্জে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

আপডেট সময় : ১১:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫