ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ চোর আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৩৫৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে পৌর এলাকার সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মেহেদী হাসান (২৪), বাড়ি কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে।

পুলিশ জানায়, স্বর্ণ বিক্রির জন্য একজন যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব স্বর্ণ কিছুদিন আগে পৌরসভার দুর্গাপুর এলাকায় সংঘটিত একটি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত।

উল্লেখ্য, দুর্গাপুর এলাকার একটি বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির মালিকের অভিযোগ অনুযায়ী, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় চোর বা চোরেরা বাড়ির দোতলায় ঢুকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চোরেরা বাথরুমের এক্সজস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

আটক যুবকের কাছ থেকে পাওয়া স্বর্ণ চুরি যাওয়া স্বর্ণালংকারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। তবে এখনো আটক যুবক চুরির বিষয়টি স্বীকার করেননি। পুলিশ বলছে, তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য জানার চেষ্টা চলছে এবং বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ চোর আটক

আপডেট সময় : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫