ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম করলো নারীকে

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবা‌ড়িয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / ৩৮৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ভুরভুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী আরা নামে এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ভুরভুরিয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার ( ২৫ এপ্রিল) গণমাধ্যমের নজরে আসে।

ঘটনার পর ফেরদৌসী বেগমের স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, ভুরভুরিয়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী সামসুন নাহার, রিপন মিয়ার ছেলে আরাফাত আহম্মেদ।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ও ফেরদৌসী বেগমের জমি দখল নিতে চেষ্টা করে। এতে বাধা দিলে তাদেরকে বিভিন্ন সময় গালমন্দ ও বাড়িতে এসে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। বিষয়টি সমাধানে একাধিক বার স্থানীয় গণমান্য ব্যক্তিরা সালিশ করে সমাধানে পৌঁছে তাদের জায়গা বুঝিয়ে দেয়। সালিশের সিন্ধান্ত না মেনে অভিযুক্ত সামসুন নাহার ও তার পরিবার ক্ষমতার দাপটে জায়গা দখল করতে আসে।

এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল বাড়িতে একা পেয়ে ফেরদৌসী বেগমের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে সামসুন নাহার। এ সময় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয় ফেরদৌসীকে।

মাথায় দায়ের কোপে গুরুতর জখম ফেরদৌসীকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিষয়টি নিয়ে ফেরদৌসী বেগমের ছেলে রায়হান ইসলাম বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে আমার মাকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল প্রতিপক্ষ। আমার মায়ের অবস্থা এখন আশঙ্কাজনক। কোনো ছেলে তার মায়ের এমন অবস্থা সহ্য করতে পারবে না। আমরা ও নিরাপত্তায়হীনতায় ভুগছি। যে কোনো সময় আবারও হামলা হতে। এর প্রতিকার চাই প্রশাসনের কাছে।

এ বিষয়ে ফেরদৌসী বেগমের অবস্থা শঙ্কাজনক হওয়াতে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে,তার স্বামী আজ শুক্রবার ঢাকা মেডিকেল থেকে মুঠোফোনে জানান, আমার স্ত্রী কে একা পেয়ে কোপানো হয়েছে।সে এখন ঢাকার হাসপাতালে। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে সামসুন নাহারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম করলো নারীকে

আপডেট সময় : ১২:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫