ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

আখাউড়ায় বাচ্চার কান্নার শব্দ শুনে দরজা ভেঙ্গে গৃহবধূর লাশ উদ্ধার ও আহতাবস্থায় স্বামী

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৩৯৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘরের দরজা ভেঙে খালেদা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ ও আহতাবস্থায় তার স্বামী সাব্বির আহমেদ (৩০) কে উদ্ধার করা হয়েছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আখাউড়া উপজেলা ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ উত্তর পাড়া গ্রামে। মঙ্গলবার দুপুর ১২ টায় এ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এসময় ঘরে নিহত খালেদা বেগমের স্বামী সাব্বির আহমেদ(৩০) গুরুতর অসুস্থ অবস্থায় ঘরে পড়ে ছিল। সাব্বির আহমেদ ঐ এলাকার আনোয়ার হোসেন এর পুত্র। তবে কিভাবে খালেদা বেগম মারা গেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. ছমি উদ্দিন নললেন, বিষয়টি রহস্য জনক। কেউ কেউ বলছে তারা দুজন বিষপান করে থাকতে পারে, কিন্তু এখনো আমরা নিশ্চিত হতে পারিনি, আমাদের তদন্ত অব্যাহত আছে, ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, ঘরের ভিতরে বাচ্চার কান্নাকাটি শুনতে পেয়ে পার্শ্ববর্তী লোকজন গিয়ে দেখেন তাদেরনিজ বসত ঘরের দরজা জানালা বন্ধ। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘরের জালানা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে খালেদা বেগম(২২) কে মৃত অবস্থায় এবং তার স্বামী সাব্বির আহমেদকে গুরুতর অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। অসুস্থ সাব্বির আহমেদকে উদ্ধারপূর্বক আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্মরত ডাক্তার আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হতে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত খালেদা বেগমের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রেরণ করেন। লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে আছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় বাচ্চার কান্নার শব্দ শুনে দরজা ভেঙ্গে গৃহবধূর লাশ উদ্ধার ও আহতাবস্থায় স্বামী

আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫