ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ভাষা শহীদ দিবসে বিদ্যালয় মাঠে যাত্রাপালা কাজলরেখা!প্রতিবাদে বাঞ্ছারামপুরে মানববন্ধন

ফয়সল আহমেদ খান, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চুরি ও মাদক সেবন রোধে যাত্রাপালা ও বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, ছাত্র সমাজ ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আজ (২১ শে ফেব্রুয়ারি) শুক্রবার সকাল থেকেই যাত্রাপালার পক্ষ ও বিপক্ষের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।আজ রাত ৯ টা থেকে সারা রাতব্যাপী কাজলরেখা “অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে,হাসু ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.স্বপন মিয়া সকালে মুঠোফোনে জানান,

আমার কাছ থেকে বিদ্যালয়ে যাত্রাপালা ও বাউলগানের অনুষ্ঠান করার জন্য কোনো অনুমতি নেয়নি আয়োজক কমিটির কেউ।আমি আমার স্কুলের মাঠে বিশাল প্যান্ডেল দেখে আমি বিষয়টি ইউএনও স্যার কে অবহিত করেছি”।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান,” শিক্ষা প্রতিষ্ঠানে এসব চলবে না।আয়োজকরা যদি ভদ্র ভাবে এটি বন্ধ করার পদক্ষেপ না নেয়, তখন বিষটি প্রশাসন দেখবে “।

এদিকে,আয়োজকদের মধ্যে আবুল হোসেন সহ কয়েকজনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলেও কেউ ফোন ধরেনি।

জানা যায়, সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কয়েকদিন ধরে রাতে যাত্রাপালা “কাজল রেখা” ও বাউল গানের আয়োজন করছেন স্থানীয় কিছু ব্যক্তি। এসব অনুষ্ঠানের সময় চুরি, মাদক সেবন ও জুয়াসহ নানা অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে। এই সময় একটি উচ্চ বিদ্যালয়, কয়েকটি বাড়ি ও একটি অটোরিকশা গ্যারেজ থেকে ৭টি অটোরিকশা চুরির ঘটনাও ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই দ্রুত যাত্রাপালা ও গান-বাজনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, মুফতি আতিকুর রহমান, কলাকান্দি আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মামুন, হানিফ মোল্লা, অহিদ মাস্টার, মো. খলিলুর রহমান, সোনারামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি সানাউল্লাহ বেপারী, হাফেজ ইয়াসিন, আব্দুল কুদ্দুস ও মো. বকুল প্রমুখ।

সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, “আমাদের গ্রামের একটি মহল যাত্রাপালা ও গানের নামে রাতে চুরি, মাদক সেবন ও জুয়ার আসর বসিয়ে নিজেদের পকেট ভারী করছে। আমাদের গ্রামবাসী এই আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।”

দুলারামপুর গ্রামের হাফেজ মাওলানা মো. ইয়াসিন বলেন, “আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। এখানে একটি মহল গান-বাজনা ও যাত্রাপালার আড়ালে চুরি, ছিনতাই, মাদক সেবন ও জুয়ার আসর বসিয়ে এলাকার সম্মান ক্ষুণ্ন করছে। আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত যাত্রাপালা বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ভাষা শহীদ দিবসে বিদ্যালয় মাঠে যাত্রাপালা কাজলরেখা!প্রতিবাদে বাঞ্ছারামপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫