ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি

ফয়সল আহমেদ, বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪০০ বার পড়া হয়েছে
ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বৃহস্পতিবার  (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে  নিজকান্দি প্রাইমারী স্কুল মাঠে এক জনসভায়  তিনি একথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘ছাত্র তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।’
তিনি বাঞ্ছারামপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন,এই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করতে আমি ও আমার দল বদ্ধপরিকর।
জুনায়েদ সাকি সাবেক আওয়ামী সরকারের উদ্দেশ্যে বলেন,
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জারি আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। প্রচলিত নিয়মে যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ কায়েম করতে পারে। এ জন্যই গণতন্ত্রের শক্তিশারী পাহারাদার দরকার।’
জোনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই-আগস্ট অভুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এটা মনে রাখা দরকার শেখ হাসিনার আগেও যত দুঃশাসন হয়েছে তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা এখনো বহালতবিয়তে আছে। এই ব্যবস্থা পরিবর্তন করা এখন প্রধান কাজ। যেমন জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি, কাজেই এই ব্যবস্থা বদল করতে আমাদের পিছিয়ে গেলে হবে না, আমাদের ঐ্যক্যবদ্ধ থাকতে হবে। এটাই মূল বার্তা।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের পাহারাদার শক্তিশালী দরকার। গণতন্ত্র এমন কোনো ব্যবস্থা নয় যে একবার খোদাই করে রেখে দেওয়া হলো ওটা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে।
রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সরকার মো. মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া,ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,  উপজেলার প্রধান সমন্বয়ক শামীম শিবলী প্রমূখ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি

আপডেট সময় : ১২:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫