ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

বাঞ্ছারামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

বাঞ্চারামপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

ছবি প্রতিনিধি

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশের স্বাধীনতা, উন্নয়ন এবং জনগণের কল্যাণে জিয়াউর রহমানের অবদানের জন্য দোয়া করা হয়।

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতার অন্যতম ঘোষক এবং তার নেতৃত্বেই বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তার দেখানো পথ আজও আমাদের প্রেরণা জোগায়।’

অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, এবং কর্মীদের মাঝে খাবার বিতরণ।

অনুষ্ঠানের শেষে সকল নেতা-কর্মী শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫