ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

বাঞ্ছারামপুরে নবাগত ইউএনও সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০১:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ৩১১ বার পড়া হয়েছে
সালমা আহমেদ,বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা ডিজিটাল হল রুমে সভা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বাঞ্ছারামপুর উপজেলার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। বীর মুক্তিযোদ্ধারা তাদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার চলমান সমস্যা এবং সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোচনা করেন। গণমাধ্যম কর্মীরা স্থানীয় সমস্যা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। ছাত্র প্রতিনিধিরা শিক্ষার উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।
ফেরদৌস আরা বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়নে সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এবং যে কোনো সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত। উন্নয়ন কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে সম্মান জানিয়ে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে নবাগত ইউএনও সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আপডেট সময় : ০১:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫