ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমারত নির্মাণ কমিটিতে না রাখায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে শাসালেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সৃজনশীল চর্চায় মেধার বিকাশ, প্রযুক্তি প্রশিক্ষণে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান- ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি কাজীপাড়ায় পাওয়ার অফ ইউনিটির ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ সিজন-১ উদ্বোধন বুড়িগঙ্গার আদলে দখল ও দূষণমুক্ত করা হবে তিতাস নদী সাংবাদিকদের জন্য শিগগিরই অবসর সুবিধা ঘোষণা হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নবীনগরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সরাইলে জেএসডি প্রার্থী তৈমুর রেজার সাংবাদিকদের সাথে মতবিনিময়

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১৭১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ।

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জমকালো পরিবেশে সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরাইল উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় তিনি লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। এসময় তিনি বলেন, “সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। উন্নয়ন হবে সকল মানুষের; সুশাসন ও উন্নয়ন গণমানুষের অধিকার।”তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক ও সুষম উন্নয়নে গুরুত্ব দেব। বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, শিল্পকারখানা স্থাপন এবং আইন–শৃঙ্খলা উন্নয়নে কাজ করব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কালী, উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি দিলীপ কুমার ওয়াস্থি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ বিশিষ্ট নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

সরাইলে জেএসডি প্রার্থী তৈমুর রেজার সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপডেট সময় : ০২:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫