ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির
মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

স্বামীর কবরের পাশে চিরুনিদ্রায় খালেদা জিয়া

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০১:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২৬০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজাগুলোর একটি হিসেবে এটি বিবেচিত হচ্ছে। বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাস্থল ও আশপাশের এলাকা মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। বিদেশি কূটনীতিকেরাও এতে অংশ নেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জানাজায় ইমামতি করেন। জানাজার আগে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মানুষের অবস্থান লক্ষ্য করা যায়। চারদিকে ছিল মানুষের সারি; তিল ধারণেরও জায়গা ছিল না।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারত সরকার। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এদিকে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক। পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ বুধবার তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বুধবার সকাল ৯টার দিকে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

স্বামীর কবরের পাশে চিরুনিদ্রায় খালেদা জিয়া

আপডেট সময় : ০১:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬