নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজুল ইসলাম
- আপডেট সময় : ০৩:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৭৭ বার পড়া হয়েছে
বিদ্রোহী কবির সাম্য মানবতা ঐক্য ও জাগরণের অমর বাণী প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে
নজরুল বর্ষ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আয়োজনে আলোচনা ও চিত্রাঙ্কন এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ নভেম্বর সোমবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ মোর্তজা বর্ষন এর সভাপতিত্বে শিশু নাট্যম এর সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া, গভ: মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, সাংবাদিক, শিক্ষানুরাগী সংস্কৃতিকর্মী আফজালুর রহমান রিপন, বিশিষ্ট ব্যবসায়ী কায়কোবাদ।
স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম এর উপদেষ্টা চিত্রশিল্পী আসাদুর রহমান আলমগীর। ধন্যবাদ জ্ঞাপন করেন শিশু নাট্যম এর যুগ্ম সম্পাদক দীপ্ত মোদক।
প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন বিদ্রোহী কবির সাম্য সাম্য , মানবতা, ঐক্য ও জাগরণের অমর বাণী প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
এছাড়া প্রতিষ্ঠার চার দশক ধরে ব্রাহ্মণবাড়িয়ার অগণিত শিক্ষার্থী শিশু নাট্যমের মাধ্যমে মেধা মননশীলতা, সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশের বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠিত হয়েছেন। তাই এই প্রতিষ্ঠান কে নিয়ে একটি প্রামাণ্য চিত্র তৈরি করার প্রতি গুরুত্বারুপ করেন।
সংবাদটি শেয়ার করুন

















