ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মোহাম্মদ আল আমিন হোসাইনী- সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত ইউনিয়ন পূর্নবহালের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ৪ ঘণ্টা রেল-সড়ক অবরোধ

দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৭৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলমকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাঁকে এ বদলি করা হয়।

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সদর মডেল থানার তৎকালীন ওসি মো. শহিদুল ইসলামকে বদলি করা হলে তাঁর স্থলাভিষিক্ত হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলম। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। দায়িত্ব গ্রহণের মাত্র ৫১ দিনের মাথায় তাঁকে অন্য জেলায় বদলি করা হলো।

সদর থানায় দায়িত্ব পালনকালে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি অভিযান পরিচালিত হয়। তবে তাঁর দায়িত্ব পালনের ধরন নিয়ে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের একাংশের মধ্যে অসন্তোষের অভিযোগ রয়েছে। তাঁদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে একাধিকবার ফোন করেও অনেক সময় ওসির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতো না।

এদিকে তাঁর দায়িত্ব পালনকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘটনাও আলোচনায় আসে। এসব কর্মসূচি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

এদিকে ওসি খাইরুল আলমের বদলির আদেশ জারির পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম

আপডেট সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬