ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেলপথ অবরোধ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মোহাম্মদ আল আমিন হোসাইনী- সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত

বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেলপথ অবরোধ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন ‘বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথ এক ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

এর আগে, গত ৮ নভেম্বর একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া–আগরতলা সড়ক অবরোধ করা হয়েছিল। প্রায় সাড়ে চার ঘণ্টা পর এ বিষয়ে আলোচনার আশ্বাসে ওই দিন অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয়রা বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়নের সমন্বয়ে ‘বরিশল’নামে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে আবেদন করেন।

কবীর আহমেদ ভূঁইয়া বরিশল গ্রামের বাসিন্দা। তার বাবা ফজলুর রহমান ভূঁইয়া বর্তমানে বরিশল ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে আছেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে চারটি ইউনিয়ন নিয়ে নতুন একটি আলাদা উপজেলা গঠনের স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের সুপারিশের মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশ দেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা-০১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. তাসনিমুজ্জামান।

এমন উদ্যোগে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নের লোকজন ক্ষুব্ধ হন। আজ সকালে পাঘাচং রেলস্টেশন–সংলগ্ন চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলা থেকে মাছিহাতা, বাসুদেব এবং সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি নিরীক্ষণের জন্য জেলা প্রশাসনের কাছে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়। কিন্তু কোনো অবস্থাতেই মাছিহাতা ইউনিয়নবাসী বরিশলে যুক্ত হবে না। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

জানা যায়, প্রতিবাদ সমাবেশ শেষে বেলা ১১টার দিকে লোকজন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেন। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন বেলা ১১টার দিকে এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস বেলা সাড়ে ১১টার দিকে পাঘাচং রেলওয়ে স্টেশন এলাকায় আটকা পড়ে।

এদিকে এ খবরে ঘটনাস্থলে পৌঁছে সদর থানা পুলিশ। পরে এলাকায় মুরব্বিদের নির্দেশে লোকজন অবরোধ তুলে নিলে দুপুর ১২টার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেলপথ অবরোধ

আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬