ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মোহাম্মদ আল আমিন হোসাইনী- সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত ইউনিয়ন পূর্নবহালের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ৪ ঘণ্টা রেল-সড়ক অবরোধ

ইউনিয়ন পূর্নবহালের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ৪ ঘণ্টা রেল-সড়ক অবরোধ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৭৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। দাবি আদায়ে চার ঘণ্টা রেলপথ ও সড়কপথ অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। বিক্ষোভকারীদের এ কর্মসূচির ফলে রেল ও সড়কপথের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বাসুদেব ইউনিয়নবাসী প্রথমে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিভিন্ন স্টেশনে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, উপকূলসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বিষয়টি সমাধানে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা সোয়া ১১টার দিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি স্থগিত করেন বিক্ষোভকারীরা। এরপর রেল ও সড়কপথে পুনরায় যান চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—বিচ্ছিন্ন করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ-সংক্রান্ত গেজেট গত ৪ জুন প্রকাশিত হয়।

বাসুদেব ইউনিয়নের বাসিন্দাদের দাবি, শুরু থেকেই তাঁরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। তাঁদের আপত্তি উপেক্ষা করেই সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আনা হয়েছে। এ প্রস্তাবের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইউনিয়ন পূর্নবহালের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ৪ ঘণ্টা রেল-সড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬