ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মোহাম্মদ আল আমিন হোসাইনী- সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত ইউনিয়ন পূর্নবহালের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ৪ ঘণ্টা রেল-সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৮:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৬১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে আখাউড়ার কোড্ডা কেবিন এলাকায় আপ ও ডাউন উভয় রেললাইন অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকালের দিকে তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসে আগামী ৭২ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন আন্দোলনকারীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের বিষয়টি নিয়ে তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। এ দাবির বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন রেললাইনে স্লিপার ফেলে ট্রেন চলাচলে বাধা সৃষ্টি করেন। পাশাপাশি সড়কে টায়ার ফেলে আগুন জ্বালান।
অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়া শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় সিরাজুল ইসলাম আন্দোলনকারীদের জানান, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরা হবে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় আলোচনা ও উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর স্বার্থে সাময়িকভাবে আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানান।
তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা আগামী ৭২ ঘণ্টার জন্য তাঁদের চলমান আন্দোলন ও রেললাইন অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। এতে কোড্ডা কেবিন এলাকায় অবরোধের অবসান ঘটে এবং পরিস্থিতি শান্ত হয়।
বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া তাঁর ভাই সানির প্রভাবে সম্প্রতি বাসুদেব ইউনিয়ন ভেঙে স্থানীয়দের না জানিয়ে বরিশল ইউনিয়ন গঠন করেছেন। তাঁরা বরিশল ইউনিয়নে যেতে চান না। এখন আবার বরিশল নামে উপজেলা গঠনের চেষ্টা চলছে। তাঁরা আগের মতো সদর উপজেলার অধীনেই থাকতে চান। দাবি আদায়ের জন্যই তাঁরা অবরোধ করেছেন।
বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, বরিশল গ্রামটি অনেক দূরবর্তী এলাকায়। সেখানে যেতে যথেষ্ট সময় লাগবে এবং অতিরিক্ত যানবাহন ভাড়া গুনতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, বাসুদেবের এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তাঁদের আশ্বস্ত করেছি, আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। তাঁরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন।
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের দাবির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের বিষয়টি সমাধানের পথে এগোবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত

আপডেট সময় : ০৮:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬