ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৩২৬ বার পড়া হয়েছে

দীর্ঘ আট মাস ধরে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক ও কর্মচারীরা।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ সার কারখানার প্রধান ফটকের সামনে সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গ্যাস সংকটের অজুহাতে কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় সাড়ে ১১শ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এতে দেশের কৃষিক্ষেত্রে ইউরিয়ার ঘাটতি দেখা দিচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে।

জানা গেছে, উৎপাদনকালীন অবস্থায় চলতি বছরের ১ মার্চ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। অথচ স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখতে কারখানাটির প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদ

এ সময় উপস্থিত ছিলেন—কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গুণগত মানসম্পন্ন। কিন্তু একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের স্বার্থে বছরের অধিকাংশ সময় কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এতে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অলাভজনক খাতে পরিণত হচ্ছে।

তারা আরও বলেন, কৃষি উৎপাদন টেকসই রাখতে হলে স্থানীয় সার উৎপাদন বৃদ্ধি করতে হবে। অবিলম্বে গ্যাস সরবরাহ পুনরায় চালু করে উৎপাদন শুরু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন, যা কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫