ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক

কাজীপাড়ায় পাওয়ার অফ ইউনিটির ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ সিজন-১ উদ্বোধন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ সিজন-১। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় কাজীপাড়া ঈদগাহ মাঠে ব্রাহ্মণবাড়িয়া পাওয়ার অফ ইউনিটি কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নজির উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম, পাওয়ার অফ ইউনিটির সাধারণ সম্পাদক তারেক আহামেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহসীন হৃদয়, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোরাব হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক মোঃ কামাল হোসেন, জাতীয় সাঁতারু ওয়ারেছ ইসলাম এবং হাসমত শাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাওয়ার অফ ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নেতা খালেদ হাসান আজাদ।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে তিনটি উপজেলা থেকে মোট ৬টি ক্লাব অংশগ্রহণ করছে। তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ, ক্রীড়াচর্চায় উৎসাহ প্রদান এবং সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, ক্রীড়া যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন নিয়মিত হলে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ সিজন-১ আগামী কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাজীপাড়ায় পাওয়ার অফ ইউনিটির ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ সিজন-১ উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬