ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সাংবাদিকদের জন্য শিগগিরই অবসর সুবিধা ঘোষণা হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৬৫ বার পড়া হয়েছে

সাংবাদিকদের জন্য অবসর সুবিধাসহ একাধিক কল্যাণমূলক উদ্যোগ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে প্রস্তাব বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং সারা দেশের ৬৫ বছর ঊর্ধ্ব সাংবাদিকরা এর আওতায় আসবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট–এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।

মন্ত্রী বলেন, “আমরা খুব শিগগিরই সাংবাদিকদের জন্য অবসর সুবিধা নিয়ে নানা সুযোগ-সুবিধা ঘোষণা করব। পাশাপাশি গণমাধ্যমের জন্য একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার চালু করা হবে, যা ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে পাঠকদের সুরক্ষা দেবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কার্যনির্বাহী সদস্য শাহিন হাসনাতসহ বিভিন্ন সাংবাদিক নেতা এবং তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বছর সারাদেশে কর্মরত সাংবাদিকদের মোট ৪০২ জন মেধাবী শিক্ষার্থী সন্তানকে বৃত্তি দেওয়া হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিকভাবে অভিভাবকদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক মো. আবু নাছের রতনের কন্যা নাফিসা তাসনিম স্নেহা ও পুত্র আজফার উজ্জামান শান যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি অর্জন করে। নাফিসা তাসনিম স্নেহা বর্তমানে বিশ্ববিদ্যালয়/মেডিকেলে ভর্তির অপেক্ষায় রয়েছে এবং আজফার উজ্জামান শান ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়-এ নবম শ্রেণিতে অধ্যয়নরত।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাংবাদিকদের জন্য শিগগিরই অবসর সুবিধা ঘোষণা হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় : ০৫:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬