আশুগঞ্জে ২৬ কেজি গাঁজা ও বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৪:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৪৫৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের পৃথক দুই অভিযানে ২৬ কেজি গাঁজা ও পাঁচ বোতল বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আড়াইসিধা ইউনিয়নের বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে চরচারতলা এলাকা থেকে পাঁচ বোতল **‘হান্টার বিয়ার (HUNTER BEER)’**সহ আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা গ্রামের মো. আজগর আহমদের ছেলে মো. জাকির হোসেন (৩১) ও বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের শ্রী সুবল মুহুরীর ছেলে শ্রী আকাশ মুহুরী (২০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রথম আসামি জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় দুটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন






























