ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক
ভাষাসৈনিক ফরিদ উদ্দিন আহমেদ স্মৃতি পুরস্কার বিতরণ, শিশু নাট্যম পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে

সৃজনশীল চর্চায় মেধার বিকাশ, প্রযুক্তি প্রশিক্ষণে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান- ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১২ বার পড়া হয়েছে

সৃজনশীল চর্চা অনেকেই জানেন না। কিন্তু শিশুর মেধা বিকাশে সৃজনশীলতার কোনো বিকল্প নেই। বিতর্ক, সংগীত, উপস্থিত বক্তৃতা, ছবি আঁকা, এসব চর্চার মাধ্যমে শিশুদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম-এর উদ্যোগে ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদ স্মৃতি পুরস্কার বিতরণ, পাঠাগার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শ্যামল এমপি বলেন, ছবি আঁকা কেবল শিল্পচর্চা নয়, এটি এক ধরনের কারিগরি শিক্ষা, যা শিক্ষার্থীদের কর্মজীবনে বাস্তব কাজে লাগে। তিনি উল্লেখ করেন, প্রকৃতি, গ্রামবাংলা ও মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই কবিতায় ও রংতুলির আঁচড়ে সংগ্রামী মুখ, দুর্ভিক্ষ ও গ্রামীণ জীবনের চিত্র ফুটে ওঠে। এ ধরনের চর্চা শিশুদের মানবিক ও দেশপ্রেমিক করে তোলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জহিরুল হক খোকন ও এড. তরিকুল ইসলাম রুমা প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা এড. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাশুকুল ইসলাম মাসুক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিশুরা। শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। ভাষা শহীদদের স্মরণে পাঠাগার উদ্বোধন ও বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে জ্ঞানচর্চা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের মাঝে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল পুরস্কার বিতরণ করছেন।

নিয়াজ মোঃ খান বিটু
ব্রাহ্মণবাড়িয়া

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ভাষাসৈনিক ফরিদ উদ্দিন আহমেদ স্মৃতি পুরস্কার বিতরণ, শিশু নাট্যম পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে

সৃজনশীল চর্চায় মেধার বিকাশ, প্রযুক্তি প্রশিক্ষণে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান- ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি

আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬