ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপন

নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৮৮ বার পড়া হয়েছে

যথাযোগ্য মযাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীযের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে উপজেলা সদরে জশনের জুলুছ পালিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর সদরের জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ময়দান হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। জশনে জুলুছে প্রিয় নবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরে তরিকত মাও. রিয়াজুল করিম আল-কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা মাও. মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ আল ক্বাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাও. মুফতি মোস্তাক আহমদ আল ক্বাদেরী আল ওয়ায়েসী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাও. আশরাফুল আজিজ আল ক্বাদেরী, মাও. কাজী আতাউর রহমান গিলমান, সৈয়দ সিরাজুল ইসলাম আল ক্বাদেরী, মাও. কুতুবুল আজিজ আল ক্বাদেরী, মাও. আক্তারুজ্জামান আল ক্বাদেরী, মাও. শরীফুল আজিজ আল ক্বাদেরী, সৈয়দ আবু বক্কর আল হোসাইনী, সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, মাও. গোলাম মোস্তফা খান আল ক্বাদেরী, মাও. মনসুর আহমদ আল ক্বাদেরী, মাও. আলী আহাম্মদ সুন্নী আল ক্বাদেরী, মাও. সায়েদুল হক আল ক্বাদেরীসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সদরের বাহিরেও বিভিন্ন জায়গায় দিবসটি পালনের খবর পাওয়া গেছে। ঐতিহ্যবাহী হরিপুর দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুশ (র‍্যালি) বের হয়, যা মাধবপুর ও হরিণবেড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দরবারে ফিরে এসে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়। এই জশনে জুলুশের নেতৃত্ব দেন দরবার শরীফের মুর্শিদ ক্বেবলা, পীরে কামেল হযরত মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মাঃজি.আঃ)। র‍্যালিতে বিপুল সংখ্যক মুরিদ, আশেক ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান মারাজ। এছাড়া উপস্থিত ছিলেন মুহাদ্দিস মুফতি শাফি মাহমুদ সাহেব (খলিফা, হরিপুর দরবার শরীফ), মাওলানা মুহাদ্দিস ও মুফাসসির ফরহাদ হোসাইন, এবং হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুখলেছুর রহমান। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মাঃজি.আঃ)।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপন

আপডেট সময় : ০৬:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫