ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম

আশুগঞ্জে ২ রাউন্ড গুলিসহ দেশীয় পাইপগান উদ্ধার

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

ছবি নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার দিবাগত (০৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার আড়াইসিধা ইউপি’র দগরীসার এলাকার কামাল হোসেনের ফসলী জমি থেকে দেশীয় পাইপগানসহ দুই রাউন্ড শটগানের গুলি ও একটি চাইনিজ কোড়ল উদ্ধার করা হয়।

পাইপগান উদ্ধারেরর বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান,
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত (৩ সেপ্টেম্বর) রাতে আশুগঞ্জ এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি চলাকালীন সময়ে রাত আনুমানিক ১২:১০ মিনিটের দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার আড়াইসিধা ইউপি’র দগরীসার এলাকার কামাল হোসেন এর ফসলী জমিতে ১টি দেশীয় পাইপগান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

সংবাদ পেয়ে র‌্যাব-৯ এর আভিযানিক দল আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছে সংবাদকৃত স্থানে খোঁজাখুঁজি করে ফসলী জমির পাশে ১টি দেশীয় তৈরি পাইপগান, ২টি শটগানের গুলি এবং ১টি চাইনিজ কুড়াল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এবং উদ্ধাকৃত আলামতসমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আশুগঞ্জ থানায় জিডি এন্ট্রির মাধ্যমে হস্তান্তর করে।

তিনি আরো জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আশুগঞ্জে ২ রাউন্ড গুলিসহ দেশীয় পাইপগান উদ্ধার

আপডেট সময় : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫