ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক
স্কুল ছাত্রীকে উত্যক্ত করায়

কসবায় অটোরিকশা চালককে এক বছরের কারাদণ্ড

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০১:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মো. ইব্রাহিম মিয়া (২২) নামে এক অটোরিকশা চালককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এই সাজা প্রদান করেন।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় কুটি গার্লস স্কুলের ১০ম  শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশায় উঠেন। এ সময় অটোচালক তাকে অশালীন কথা বলতে থাকে। এক পর্যায়ে পিছন ফিরে তার গায়ে স্পর্শ করার চেষ্টা করে। এ অবস্থায় মেয়েটি বাঁধা দিলে তার পরনের জামা ছিড়ে যায়। পরে স্থানীয়রা ইব্রাহিমকে আটক করে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তখন আটক ইব্রাহিম স্বেচ্ছায় সে তার নিজের দোষ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ বিধি মোতাবেক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। 

পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। 

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

স্কুল ছাত্রীকে উত্যক্ত করায়

কসবায় অটোরিকশা চালককে এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০১:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫