সংবাদ শিরোনাম ::
নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০১:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৩১৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) এবং জুনাইদ আহম্মদের মেয়ে তানিশা মনি (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদটি শেয়ার করুন




















