ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

বাঞ্ছারামপুরের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পঁচা দেলু ঢাকা থেকে গ্রেফতার

ফয়সল আহমেদ খান, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৩৫৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ওরফে পঁচা দেলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। দীর্ঘ এক দশকের বেশি
সময় ধরে তিনি ফরদাবাদ ইউনিয়নে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা এবং সালিশ বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, পচা দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের দিয়ে গত এক বছরে কয়েক কোটি টাকার অবৈধ আয় করেছেন। বাঞ্ছারামপুর ও নবীনগর ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভুয়া মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন দেলু।

একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি রাজধানীতে আত্মগোপনে যান এবং বিএনপিপন্থী কিছু আইনজীবীর সহায়তায় আবারও মামলা বাণিজ্যে সক্রিয় হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, তার গ্রামের পুরনো টিনের দোচালা ঘর থাকলেও বর্তমানে তিনি একটি দোতলা ডুপ্লেক্স ভবনের মালিক হয়েছেন। রয়েছে একাধিক জমিও। তবে তার কোনো বৈধ ব্যবসা বা আয়ের উৎস পাওয়া যায়নি।

পচা দেলুর গ্রেপ্তারের খবরে ফরদাবাদ এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ও উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকে রাস্তায় নেমে প্রকাশ্যে উল্লাস করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে,অনেকে আশংকা প্রকাশ করে জানান, আওয়ামীলীগের আমলে কোটি কোটি মালিক বনে যাওয়া পঁচা দেলু হয়তো টাকার জোরে জামিনে বের হয়ে যাবে।তার কঠোর বিচার ও শাস্তি দাবী করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেলুর বিরুদ্ধে থাকা মামলাগুলো তদন্তাধীন। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পঁচা দেলু ঢাকা থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫