সংবাদ শিরোনাম ::
সরাইলে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি পালনে কালোব্যাজ ধারণ ও মৌন মিছিল
মোঃ ফয়জুল কবির, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৪৬০ বার পড়া হয়েছে
সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার ১৮ জুলাই সকাল ১০ ঘটিকায় জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া, কালোব্যাজ ধারণ, শোক ও মৌন মিছিল হয়েছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মোড় থেকে শুরু হয়ে মৌন মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় ও শোকসভা আরম্ভ হয়।
সভায় সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও আব্দুল হাফিজ মাখন, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন মাস্টার, সৈয়দ জাকির হোসেন, মীর ওয়ালিদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সভা শেষে জুলাই-আগস্টে শহীদের আত্নার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন
























