ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

নাসিরনগরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, ভরণপোষণে চিন্তিত দিনমজুর পরিবার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৩৩১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নিয়েছে তিন ছেলে সন্তান। বিরল এই খবরে পরিবারে যেমন আনন্দ, তেমনি দেখা দিয়েছে ভরণপোষণের দুশ্চিন্তাও।

জানা গেছে, উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা দিনমজুর অলি মিয়ার স্ত্রী হাছেনা বেগম (৩২) রোববার (২৯ জুন) রাতে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিনটি পুত্রসন্তানের জন্ম দেন। এর আগে তাদের আরও তিন ছেলে সন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে সফলভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম বলেন, ‘এটি আমাদের হাসপাতালে প্রথম একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনা। ব্যতিক্রমী এ ঘটনাকে কেন্দ্র করে আমরা হাসপাতালের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়িয়েছি।’

হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম জানান, মা ও তিন নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন।

তিন নবজাতকের বাবা অলি মিয়া বলেন, ‘একসঙ্গে তিন সন্তান পেয়ে আমরা অনেক খুশি। তবে দিনমজুরি করে আগের সন্তানদেরই খরচ চালাতে হিমশিম খেতে হয়। এখন নতুন তিন সন্তানসহ পরিবারের খরচ চালানো আরও কষ্টকর হয়ে পড়বে।’

নবজাতকদের দাদী আওলিয়া বেগম বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের ঘরে একসঙ্গে তিন নাতি এসেছে। চিকিৎসকদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমার ছেলে তো অন্যের বাড়িতে কাজ করে, সংসারের খরচ এখন আরও বেড়ে যাবে।’

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, ভরণপোষণে চিন্তিত দিনমজুর পরিবার

আপডেট সময় : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫