ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম

শুল্ক রসিদের সাথে মিল না থাকায়, ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্ধ ।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৩৮০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুল্ক ফাঁকির অভিযোগে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্ধ করেছে বিজিবি। শনিবার (২৮ জুন) সকালে স্থলবন্দর সংলগ্ন বিজিবি কোম্পানী সদর দপ্তরের জওয়ানরা তানভীর আহমেদ নামে ভারতীয় ওই নাগরিকের সঙ্গে থাকা কাপড়ের যথাযথ শুল্প রশিদ না থাকায় ৪৩ পিস শাড়ি ও ৮৪ পিস থ্রি-পিস জব্দ করে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে ভারতীয় নাগরিকরা ভারত থেকে বিপুল পরিমাণ কাপড়, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে আসে। পরে কৌশলে ওই পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। শুল্ক বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে কম শুল্ক দিয়েও মালামাল নিয়ে যায়। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। শনিবার সকালে ভারত থেকে আসা এক নাগরিক লাগেজ ভর্তি কাপড় নিয়ে অটোরিক্সা যোগে বন্দর অতিক্রম করে যাওয়ার সময় আটক করে বিজিবি। পরে শুল্ক রশিদের সাথে লাগেজের কাপড়ের পরিমাণের মিল না থাকায় সেগুলো জব্ধ করে বিজিবি।

আখাউড়া সদর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল আমিন বলেন, বিজিবির টহল দলের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এক যাত্রীর বহনকৃত মালামালের শুল্প রশিদ দেখতে চায় বিজিবি। কিন্তু রশিদের সাথে মালামালের মিল না থাকায় সেগুলো জব্ধ করা হয়। পরে জব্দকৃত মালামাল সিজার করে শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শুল্ক রসিদের সাথে মিল না থাকায়, ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্ধ ।

আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫