ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

আখাউড়ায় পাটনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

ছবি নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে আখাউড়া স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রে সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং পরিচালক মোঃ হাবিবুল্লাহ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাচ্ছুমের স্বাগত বক্তব্য ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোস্তফা এমরান হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, কুমিল্লা অঞ্চল পাটনার পোগ্রামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোঃ সারোয়ার জামান প্রমুখ।

এসময় উপজেলার শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন,সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায়, সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তার প্রতিফলন। তারা কৃষকদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া তাবাসসুম তার স্বাগত বক্তব্যে বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মত এবারও সার, বীজ এবং গাছের চারা বিতরণের মাধ্যমে সারা দেশের ন্যায় আখাউড়ার কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় পাটনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫