ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

আখাউড়ায় সিসি ক্যামেরা স্থাপন করে মাদক ব্যবসা, ৫জন গ্রেফতার।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ৬৯৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পিলার ২০২৪/২-এস হতে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
সেনারবাদী নামক গ্রামে, বসত বাড়ির চারিপাশে সিসি ক্যামেরা লাগিয়ে সীমান্তরক্ষীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারিতে রেখে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি পরিবার।

এমন গোয়েন্দা খবরের ভিত্তিতে বুধবার (২৫জুন) বিকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন এর নেতৃতে বিওপি কমান্ডার সুবেদার নুরুল আমিন, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর স্বপন কুমার,
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নজরুল ইসলামসহ ২৯ সদস্যের একটি (টাস্কফোর্স ) টিম সেনারবাদী গ্রামের মোঃ মোরশেদ মিয়ার ওই বাড়িতে বিশেষ অভিযান চালায়। এসময় বাড়িটি হতে
৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ট্র্যাপান্যাল ট্যাবলেট, ৮ টি সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা নিয়ন্ত্রনকৃত ২টি ল্যাপটপ, বিভিন্ন মডেলের ৩২টি মোবাইল এবং বাংলাদেশী নগদ-২১০০০/-( একুশ হাজার) টাকাও এক পরিবারের তিন ভাইবোনসহ মোট ৫জনকে আটক করা হয়। এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের নিমিত্তে আখাউড়া থানার সাব ইন্সপেক্টর স্বপন কুমার এর নিকট হস্তান্তর করা হয়। এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন, মোঃ জাহের মিয়ার ছেলে মোঃ ইদন মিয়া (২৫), মোঃ মোরশেদ মিয়া (২৮) ও জাহের মিয়ার মেয়ে মোছাঃ আয়মন আক্তার(৩০) এবং একই বাড়ির কালু মিয়ার স্ত্রী মোছাঃ স¦প্না আক্তার (২৮) ও ফারুক মিয়ার ছেলে মোঃ জনি মিয়া (২৯)।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ এসব চোরাচালানী আটকের নিমিত্তে সুলতানপুর ব্যাটলিয়ন গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে আজ বিকালে উল্লেখিত স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ম্যাজিট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন জানান, ওই বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করে বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারিতে রেখে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের বিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হয়। এবং মাদকও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় সিসি ক্যামেরা স্থাপন করে মাদক ব্যবসা, ৫জন গ্রেফতার।

আপডেট সময় : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫