ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

বিজয়নগরে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া (৪৫) নামে এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ইদ্রিস মিয়াকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চানপুর গ্রামের রেলওয়ের একটি পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ইছাম উদ্দিন ও ইদ্রিস মিয়ার মধ্যে বিরোধ চলছিল। উভয়পক্ষই দাবি করছেন, পুকুরটি তাদের নামে লিজ নেওয়া। এই বিরোধের জেরে রোববার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার একটি হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, উভয়পক্ষই রেলের পুকুর লিজ নিয়েছেন বলে দাবি করছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিজয়নগরে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

আপডেট সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫