ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

বিজয়নগরে র‌্যাব পরিচয়ে ভয়ভীতি অবশেষে আসল র‌্যাবের হাতে আটক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২৪ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯) এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভূয়া র‌্যাব সদস্য পরিচয়ে সরকারি কাজে বাধাদানের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার একটি কাঁচা সড়কে এক ব্যক্তি নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে।

সংবাদের সত্যতা যাচাই করতে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে র‌্যাবের একজন গোয়েন্দা সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তির পরিচয় জানতে চান। এ সময় তিনি নিজেকে র‌্যাব সদস্য দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে তিনি চিৎকার-চেঁচামেচি করে আতঙ্ক সৃষ্টি করেন এবং র‌্যাব সদস্যকে হুমকি প্রদান করেন।

পরবর্তীতে বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মিঠুন মিয়া (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে।

র‌্যাব-৯, সিলেট-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিজয়নগরে র‌্যাব পরিচয়ে ভয়ভীতি অবশেষে আসল র‌্যাবের হাতে আটক

আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬