ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

নাসিরনগরে থানার পাশেই দুর্ধর্ষ চুরি: ২২ মিনিটে ২২ লাখ টাকার মালামাল লুট, গেটে নতুন তালা

চন্দন কুমার দেব, নাসিরনগর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / ৬৭২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে থানার মাত্র ২০০ গজ দূরত্বে অবস্থিত একটি মোবাইল ফোনের দোকানে অভিনব চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে মাত্র ২২ মিনিটের ব্যবধানে চোরের দল প্রায় ২২ লাখ টাকার মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে গেটের তালা ভেঙে ফেলে দিয়ে নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার থানা রোডে ছায়েদ রাজার মার্কেটের ‘পিয়াস টেলিকম’ দোকানে। শুক্রবার রাত ১০:৩০টায় দোকান মালিক শুভ দাস ছয়টি তালা লাগিয়ে দোকান বন্ধ করেন। পরদিন সকালে কর্মচারী এসে গেটে নতুন তালা দেখে মালিককে খবর দেন। শুভ দাস এসে দেখেন, সাটারের তালাগুলো ভাঙা এবং দামী মোবাইল ফোনসহ দোকানের প্রায় সব মালামাল চুরি হয়ে গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা দুই চোর ভোর ৫:২০ থেকে ৫:৪২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে দোকানে প্রবেশ করে এবং চুরি করে চলে যায়।

এলাকাবাসীর প্রশ্ন—পুলিশের চোখের সামনেই, থানার গেটের কাছাকাছি এমন চুরি কীভাবে সম্ভব?

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দোকান মালিক থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খাইরুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে থানার পাশেই দুর্ধর্ষ চুরি: ২২ মিনিটে ২২ লাখ টাকার মালামাল লুট, গেটে নতুন তালা

আপডেট সময় : ০৬:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫