ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম

আখাউড়ায় ট্রেন যাত্রীসেবায় স্কাউটস দলের সদস্যরা।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফেরত যাওয়া ট্রেন যাত্রীদের সেবা প্রদানে আখাউড়া রেলওয়ে জেলার স্কাউট ও রোভার সদস্যরা।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলার  সদস্যরা দিন ব্যাপী ঈদ যাত্রী সেবার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় গুলোতে তারা ভ্রমনকারী যাত্রীদের ট্রেনে উঠা-নামা- মালামাল উঠানো-নামানোর কাজে সহযোগিতা, যাত্রীদের সুপেয় পানি পানের ব্যবস্থা এবং ষ্টেশন চত্বরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এসব মানবিক সেবামূলক কাজে বিভিন্ন স্কাউট গ্রুপের ৩০/৩৫ জন সদস্যরা অংশ নিতে দেখা গেছে।
জেলা স্কাউট সূত্রে জানা যায়, প্রতিবছর ঈদুল আযহার ছুটি শেষে আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন হতে অসংখ্য ট্রেন যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। যার ফলে ষ্টেশনে প্রচুর ভিড় হয়ে থাকে। তাই নির্দিষ্ট ট্রেন ও ট্রেনের বগি খোঁজে পাওয়াসহ নারী ও শিশুদের নিয়ে ট্রেনে উঠতে যাত্রীদের অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। এই বিড়ম্বনায় যাত্রীদের সুবিধার্থে আখাউড়া রেলওয়ে জেলা স্কাউট দলের সদস্যরা দিনব্যাপি ঈদ যাত্রী সেবা কার্যক্রমের উদ্যোগ নেয় । এবং যাত্রীসেবা কার্যক্রমে সূর্য সৈনিক, অগ্নিবীনা, দিগন্ত, এবং হলিচাইল্ড রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট সদস্যরা, রোভার সদস্যরা ও কর্মকর্তারা অংশ নেয়। এসময় যাত্রী সেবার পাশাপাশি অনলাইন টিকেটের রেজিষ্ট্রেশন ও করে দেয় তারা।
যাত্রীসেবা কার্যক্রমের সময় অন্যান্যদের মধ্যে রেলওয়ে জেলা সহ-সভাপতি ও স্টেশন সুপারিনটেনডেন্ট মোঃ নূর নবী, সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আশারুল ইসলাম, রেলওয়ে জেলা স্কাউটের সম্পাদক সম্রাট খাদেম, সাবেক সম্পাদক আহসান কবির লিটন, সাবেক কমিশনার হান্নান খাদেম,আখাউড়া রেলওয়ে জেলার কোষাধ্যক্ষ সেলিম খাদেম, আকতারুজজামান রানা যুগ্ন সম্পাদকসহ  আখাউড়া রেলওয়ে জেলা গ্রুপের রোভার ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় ট্রেন যাত্রীসেবায় স্কাউটস দলের সদস্যরা।

আপডেট সময় : ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫