ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

নাসিরনগরে স্রোতের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৪৩১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে স্রোতের পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) বিকেলে গরু আনতে গিয়ে পানিতে ডুবে যায় তারা। পরদিন শনিবার (৩১ মে) সকালে আকাশিয়া বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর নাম মারিয়া (১১) ও তানিয়া (৮)। তারা গোকর্ণ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার প্রবাসী মিনার আলীর কন্যা। চার ভাইবোনের মধ্যে মারিয়া ও তানিয়া ছিলেন বড়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে মারিয়া ও তানিয়া মাঠে গরু আনতে যায়। গরু আনতে গিয়ে খেলাধুলায় মেতে ওঠে তারা। বিকেল চারটার দিকে আকাশ মেঘলা হলে গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকাশিয়া বিলে বেড়িবাঁধ পার হতে গিয়ে নদীর প্রবল স্রোতের মধ্যে পড়ে যায় দুই বোন। সাঁতার জানলেও স্রোতের টানে আর উঠতে পারেনি তারা। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে তাদের মরদেহ ভেসে ওঠে।

নিহতদের চাচা দুলাল মিয়া বলেন, ওরা গরু আনতে গিয়ে ফেরার পথে পানির স্রোতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ অনেক চেষ্টা করেছে উদ্ধারের জন্য। শেষমেশ সকালে লাশ পাওয়া গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, রাতেই আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকাল হওয়ার আগেই লাশ ভেসে ওঠে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে স্রোতের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫