ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আখাউড়ায় চাঁদা দাবীকালে ভুয়া সেনাবাহিনীর অফিসার গ্রেফতার।

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ৩৯৩ বার পড়া হয়েছে

ফটো নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে চাঁদা দাবী করার সময় মোঃ কাইয়ূম চৌধুরী (৩৫) নামে এক ভুয়া সেনাবাহিনীর অফিসারকে গ্রেফতার করেছে প্রকৃত সেনাবাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় উপজেলা মাঠের পূর্ব পাশের স্মৃতিশোধ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।।
গ্রেফতার হওয়া ভুয়া সেনাবাহিনীর অফিসার মোঃ কাইয়ূম চৌধুরি পৌরশহরের নারায়নপুর গ্রামের মৃত বারেক চৌধুরীর ছেলে।। এলাকাবাসীর মতে ভুয়া সেনা অফিসার কাইয়ূম চৌধুরি মূলত একজন অটোরিকশার চালক।।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মে মঙ্গলবার বেলা ১২ টা দুই মিনিটের দিকে ০১৭৪৯-৯৪৪৫১২ নাম্বারের একটি মোবাইল হতে মোঃ আলমগীর হোসেন(৪৫), নামের এক ব্যক্তির ব্যবহৃত ০১৫৬৮-৮৫৪১২৪ তে ফোন দিয়ে বলে আমি আখাউড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর অফিসার বলছি। আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী আয়েশা আক্তার আর্মি ক্যাম্পে অভিযোগ করেছে। আপনি দ্রুত আমার সাথে দেখা করেন। দেখা না করলে তুলে নিয়ে গিয়ে রিমান্ড দিব। অতপর বুধবার সন্ধ্যা আনুমানিক ৭.১৫ মিনিটের দিকে ভুয়া সেনাবাহিনীর ব্যবহৃত ০১৭৪৯-৯৪৪৫১২ নাম্বার থেকে ফোন দিয়ে মোঃ আলমগীর হোসেনকে সরাসরি সাক্ষাৎ করা জন্য উপজেলা স্মৃতিশোধের পাশে ডাকা হয়।
ভুয়া সেনাবাহিনীর অফিসারের কথা মত মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থলে দেখা করতে আসলে তাকে ভয়ভীতি দেখিয়ে বলে, বেশি চালাকি করলে তোকে এখন গ্রেফতার করে রিমান্ডে দিব। বাচতে চাইলে ২০,০০০/- টাকা দিতে হবে। মোঃ আলমগীর হোসেন আকুতি মিনতি করে কান্নাকাটি করলে আশপাশের লোকজন বিষয়টি দেখে এগিয়ে এসে কি সমস্যা জিজ্ঞাসা করতেই ভুয়া সেনাবাহিনীর অফিসার কাইয়ূম ঘটনাস্থল থেকে পালানোর জন্য দৌড় দেয়। কিন্তু আলমগীর হোসেন ডাক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনসহ ঘটনাস্থল সংলগ্ন থাকা প্রকৃত সেনাবাহিনীর লোকজন দৌড়ে এসে কাইয়ুম চৌধুরীকে আটক করে। এবং তার দেহ তল্লাশী করে ব্যবহৃত মোবাইলটি জব্দ করে পুলিশের হাতে সোপর্দ করে দেয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, ভুয়া সেনাবাহিনীর অফিসার  কাইয়ুম চৌধুরীকে জিজ্ঞাসাবাদে মিথ্যা সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে চাঁদা দাবী করার বিষয়টি স্বীকার করেছে কাইয়ুম।। কাইয়ূম জানায় সে বিভিন্ন সময়ে কখনো সেনা অফিসার কখনো সাংবাদিক পরিচয়ে লোকজনের কাছে চাঁদা দাবী করতো। পরে ভুক্তভোগি আলমগীর হোসেন বাদী হয়ে ভুয়া অফিসার কাইয়ূমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় চাঁদা দাবীকালে ভুয়া সেনাবাহিনীর অফিসার গ্রেফতার।

আপডেট সময় : ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫