ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু।

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০৮:০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৫৩৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের ভারতের আগরতলায় মাছ রপ্তানি শুরু করেছে স্থলবন্দর ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২২ মে) সকালে মাছ ভর্তি ৭টি পিকাপ ভারতের আগরতলায় প্রবেশ করতে দেখা গেছে। এছাড়াও বেশ কয়েকটি মাছ ভর্তি পিকাপ আগরতায় যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বন্দর ব্যবসায়ীরা।।
আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া জানান, ভারতের দিল্লীর এনিম্যাল কোয়ারেন্টাইন থেকে আমাদেরকে মাছ রপ্তানির অনুমতিপত্র (পারমিট) দেওয়া হয়। বুধবার রপ্তানির পারমিট আসতে দেরি হওয়ায় মাছ রপ্তানি বন্ধ ছিল। দিল্লী হতে পারমিট পাওয়ায় আজ (২২ মে) বৃহস্পতিবার থেকে ফের যথা রীতি মাছ রপ্তানি শুরু হয়েছে। রপ্তানির জন্য সকালে ৩৩ মেট্রিক টন মাছ স্থলবন্দরে নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। সকালে ৭টি গাড়ি মাছ নিয়ে আগরতলায় গেছে। বিকালের দিকে আরো ১০ মেট্রিক টন মাছ আগরতলায় যাবে । প্রতিদিন গড়ে এক লাখ ডলারের সমপরিমাণ  ৩৫ থেকে ৪০ মেট্রিক টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি করা হয় বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয় প্রকারের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় এ স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্য অনেকটাই কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকা মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। তবে চলতি অর্থবছরে গত এপ্রিল মাস পর্যন্ত রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য।
রপ্তানি পণ্যের মধ্যে ছিল হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও বিভিন্ন মানের শুটকি।
জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মাছ রপ্তানি শুরু হয়েছে। সকালে ৭টি গাড়ি মাছ নিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু।

আপডেট সময় : ০৮:০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫