ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

নাসিরনগরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চন্দন কুমার দেব , নাসিরনগর(ব্রাহ্মনবাড়িয়া ) থেকে:
  • আপডেট সময় : ০৩:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ৪৫৭ বার পড়া হয়েছে

নাসিরনগরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নাসিরনগর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল চৌধুরী, সৈয়দ শাহীন, এডভোকেট নাসির উদ্দিন ভূঁইয়া, পুতুল রানী দাস, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বিআরডিবি চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক আক্তার হোসেন ভূঁইয়া, লোকজ শিল্পী রাধু চক্রবর্তী, মৃৎশিল্পী সুদর্শন রুদ্র পাল, কামার পেশার প্রতিনিধি রনজিত বিশ্বাস, বাঁশ–বেত পণ্য প্রস্তুতকারক প্রতিনিধি লক্ষণ সরকার, নরসুন্দর প্রতিনিধি বিমল সরকার এবং নকশিকাঁথা শিল্পের প্রতিনিধি মানসুরা আক্তার প্রমুখ।

সেমিনারটি সঞ্চালনা করেন নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম।

সেমিনারে জানানো হয়, এই প্রকল্পের আওতায় দেশের প্রাচীনতম ১০টি পেশার (যেমন: কামার, কুমার, হেয়ার ড্রেসার/নরসুন্দর, বাঁশ–বেত পণ্য প্রস্তুতকারক, জুতা মেরামত/প্রস্তুতকারী, লোকজ যন্ত্র নির্মাণ, লোকজ শিল্পী, নকশিকাঁথা, শীতল পাটি ও শতরঞ্জি) সঙ্গে জড়িত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জরিপ, অনলাইন ডাটাবেজ তৈরী, প্রশিক্ষণ প্রদান, আর্থিক সহায়তা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করা হবে।

জরিপে নাসিরনগর উপজেলার এসব পেশাজীবীর মধ্যে মোট ৯৪০ জনের নাম নিবন্ধন করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫