ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে আধিপত্যের জেরে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৫৫৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রুবেল মিয়া (৩৮), শাকিল মিয়া (২২), মধু মিয়া (৩৫) ও হাবিবুর রহমান (৪২)।

সোমবার (২৮ এপ্রিল) পূর্ব বিরোধের জেরধরে সকাল থেকে বিকেল নাগাদ থেমে থেমে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ সংঘর্ষ হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষস্থল খাদুরাইল গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গতকাল রবিবার রাতে তাদের মধ্যে মারামারি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দফায় দফায় উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের গ্রুপের মধ্যে মারামারিতে হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিজয়নগরে আধিপত্যের জেরে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫