ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

আখাউড়ায় ৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার।।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ৩৬৬ বার পড়া হয়েছে

ছবি নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজির একটি বড় চালান আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন হতে রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব আতশবাজি আটক করা হয়।।
সোমবার(২১ এপ্রিল) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে মাছের খাদ্যের পার্সেলের আড়ালে ভারতীয় আতশবাজি পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করলে, পুলিশ পার্সেল বগিতে তল্লাশি চালিয়ে ১০ টি বস্তায় ৮ হাজার ৯শ প্যাকেট আতশবাজি উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা।
এ ঘটনায় পার্সেলের বুকিং কপিতে থাকা তথ্য অনুযায়ী আজাদ ও রাসেল মিয়া নামের দুইজন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে আখাউড়া রেলওয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ এরশাদুর রহমান বলেন, এই ঘটনায় দুইজনের নাম সহ অজ্ঞাত আরো তিন/চার জনকে আসামী করা হয়েছে। তাদের নামে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে। রেলপথ ব্যবহার করে কোনো ধরণের অবৈধ মালামাল পরিবহন করা যাবে না। এ বিষয়ে রেল পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে রেল পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় ৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার।।

আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫