ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

আখাউড়ায় তারাবিহ নামাজের হাদিয়ার হিসাব নিয়ে সংর্ঘষঃ আহত ১২

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টঃ
  • আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / ৩৬০ বার পড়া হয়েছে

আজকের ব্রাহ্মণবাড়িয়া ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মসজিদের রমজানের মাসের হাদিয়া উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০/১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন ইটনা গ্রামের মৃত আবুল খায়ের মিয়ার ছেলে শরীফ মিয়া(২৮), কুদ্দুস মিয়ার ছেলে রবিউল্লাহ (২৫), মৃত জামাল মিয়ার ছেলে কবির মিয়া (২৮), মৃত আব্দুল আজিজ এর ছেলে আব্দুল ওয়াহাব (২৮), মৃত মতি মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (৪০), সজিব (৩০)। এছাড়াও রাজু মিয়া, জীবন মিয়া, জয়নাল মিয়া, ফোরকান মিয়া সাভাবিক আহত হয়।
গ্রামবাসী, পুলিশ ও হাসপাতালসহ একাধিক সূত্রে জানাগেছে, ইটনা গ্রামের শাহী মসজিদ এর রমজানের মাসের তারাবিহ নামাজের হাদিয়া ও মসজিদের অন্যান্য টাকার হিসাব নিয়ে মৃত আবুল খায়ের মিয়ার ছেলে শরীফ মিয়া ও একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে জিবন মিয়ার মধ্যে মঙ্গলবার রাতে বেশ বাক বিতন্ডা হয়। বুধবার সকালে শরীফ মিয়াকে গ্রামের একটি দোকানের সামনে পেয়ে জীবন মিয়া আবারও তর্কে জড়ায়। এক পর্যায়ে শরীফ ও জিবন মিয়াসহ উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজনসহ এলাকার অন্তত ১২ জন লোক আহত হয়।
এবিষয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফুর রহমান বলেন, সকাল ১০টার দিকে ১২ জন রোগীকে নিয়ে আসে তাদের স্বজনরা। বেশির ভাগ-ই মাথায় আঘাত হয়েছে। এদের মধ্যে গুরুতর ছয়জন আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী স্বাভাবিক আহতরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।
জানতে চাইলে শাহী মসজিদ কমিটির সদস্য আঃ গফুর বলেন, জীবন মিয়া মুসল্লীদের কাছ থেকে রমজানের হাদিয়া উঠায়। শরীফসহ আরও কয়েকজন যুবক মসজিদ কমিটির সেক্রেটারির কাছে বিষয়টি সম্পর্কে জানতে চায়। এ ঘটনা থেকেই মারামারি হয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন দৈনিক খোলাকাগজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। গ্রামবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি মসজিদের টাকা তোলার ঘটনাকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখনও। কোন মামলা দায়ের করা হয়নি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় তারাবিহ নামাজের হাদিয়ার হিসাব নিয়ে সংর্ঘষঃ আহত ১২

আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫