নাসিরনগরে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ, সংঘর্ষে আহত-২
- আপডেট সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩৭৯ বার পড়া হয়েছে
খাদ্য বান্ধব কর্মসুচীর চাল নির্ধারিত পরিমানে না দেয়ার কারনে নাসিরনগরে সংঘর্ষ হয়েছে ক্রেতা , বিক্রেতা ও তাদের সমর্থকদের মধ্যে, রক্তাক্ত আহত হয়েছে ২ জন। অভিযোগ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।
গত ০৯ মার্চ নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে সাহেব মিয়া খাদ্য বান্ধব কর্মসুচীর থেকে চাল কিনতে যান উপজেলা সদরের রাফি উদ্দিন মার্কেটে খাদ্য বান্ধব ডিলার একই গ্রামের খাইরুল বাশার এর কাছে।তখন সেখানে ২/৩ জন ক্রেতা অভিযোগ করেন যে,প্রতি জনকে ন্যায্যমুল্যে ৩০ কেজি চাল দেয়ার নিয়ম থাকলেও দেয়া হচ্ছে ২৫ কেজি করে। সাহেব আলী এই অনিয়মের প্রতিবাদ করলে ডিলার খাইরুল বাশার ও তার লোকজনদের সাথে সাহেব আলী ও অন্যান্য ক্রেতাদের সংঘর্ষ হয়, এতে সাহেব আলী ও মো: কামরুল মিয়া নামে ২ ব্যক্তি রক্তাক্ত আহত হয় ।
এব্যাপারে আজ সোমবার (১০ মার্চ) নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন






















