ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মায়ের দল আওয়ামী লীগ, মেয়ের পথ বিএনপি।। মনোনয়ন ঘিরে কৌতূহল ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম তিতাসে দেশের সর্বোচ্চ গভীর কূপ ‘তিতাস-৩১’ খনন শুরু, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পিবিআইয়ের চৌকস তদন্তে উন্মোচিত নিশাত হত্যা রহস্য: ‘ঘুরতে নেওয়ার প্রলোভন’, তারপর শ্বাসরোধে নৃশংস হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রবর্তক একাডেমি ও ঢেউ আয়োজিত আনন্দ শোভাযাত্রা যেমন খুশি তেমন সাজে লোকজ পুরস্কার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে গণসংবর্ধনা

আখাউড়ায় আ.লীগের দোষর শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন।

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের দোসর শিক্ষক কাজী ইকবালের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আখাউড়া পৌর মুক্ত-মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাজী ইকবাল আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ।
মানববন্ধনের ছাত্ররা অভিযোগ করে বলেন, করোনাকালে যখন ২০২০ সালে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তখন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র (আখাউড়ার অপকর্মের চাবি) মোঃ তাকজিল খলিফা কাজলের ঘনিষ্টজন হওয়ায় কাজী ইকবালকে নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। কাজী ইকবাল সাধারণ মানের একজন শিক্ষক। কাজী ইকবাল এসএসসি থেকে ডিগ্রি পর্যন্ত দুটিতে তৃতীয় বিভাগ এবং একটিতে দ্বিতীয় বিভাগে উর্ত্তীন হয়েছিলেন। আখাউড়ার স্বনামধন্য এই বিদ্যালয়টিতে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার অতিবজরুরী হলেও আওয়ামীলীগের সীল যুক্ত শিক্ষক হওয়ায় ইকবালকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক মেয়র কাজল।

এছাড়াও শিক্ষক কাজী ইকবাল বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় কর্মকান্ডে সরাসরি অংশ নেন। এমনকি জোর-পূর্বক শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করতে বাধ্য করতেন শিক্ষক ইকবাল। তিনি সর্বসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে জিম্মি করে রাখতেন। আ.লীগের কোন দলীয় কর্মকান্ডে তার কথার অমান্য করলে ভয়ভীতি দেখিয়ে হেনস্থা করার অভিযোগ রয়েছে অনেক।

এসময় তারা আরো বলেন, কাজী ইকবাল সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের নির্বাচনের সময় নৌকার এজেন্ট হিসেবে কাজ করেছেন। এবং সরাসরি আ.লীগের পক্ষে ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের ঘনিষ্টজন ছিলেন কাজী ইকবাল হোসেন। যে কারণে তিনি তাকজিল খলিফা কাজলের নির্বাচনী কৌশলও নির্ধারণ করে দিতেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ মুরাদ হোসেনের পক্ষে একাধিক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নিশাত খান, শাওন, রোবায়েত, সাদমান, ওমর প্রমূখ। মানববন্ধন শেষে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় আ.লীগের দোষর শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন।

আপডেট সময় : ০২:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫