ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

বিএনপির বিকল্প যদি কেউ থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমানিত হবেঃ মুশফিকুর রহমান

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৪৪২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন,”যতই ষড়যন্ত্র হোকনা কেন নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগন নির্বাচন চায়, “নির্বাচন হবে।

সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, নির্বাচন হয়ে যাবে। সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার সড়ক বাজারে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন,”বিভিন্ন দল বিভিন্ন কথা বলে, নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে শুধু আমাদের দেশের লোকই নয় বিদেশী হস্তক্ষেপও আছে। তারা চায় না, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ উন্নয়নশীল দেশ হোক।

তারা বাংলাদেশ উন্নয়নে খুশি না। তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুশি না। যদি তাই হত তাহলে এখান থেকে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দকে আশ্রয় দিতো না। কারণ আশ্রয় নেয়া ও দেওয়া দুটি অপরাধ। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে চেনার। দেশে বিএনপির বিকল্প যদি কেউ থাকে সেটা ভোটের মাধ্যমে ই প্রমানিত হবে।

তিনি আরো বলেন, আমরা জনগনের উপর কোন কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের ভোটের জন্য সংগ্রাম করেছি। আর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন,” আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর কতোটা অত্যাচার হয়েছে। বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। জেলখানায় নেওয়া হয়েছে। কোন চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে অমানুসিক অত্যাচারের কথাও তিনি তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন। এছাড়াও জন সভায় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে সভা থেকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের জন্যে ঘোষিত লিফলেট বিতরন করা হয়।

এদিকে জনসভাকে কেন্দ্র করে বিকেল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে আখাউড়া সড়ক বাজারের জনসংস্থল।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিএনপির বিকল্প যদি কেউ থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমানিত হবেঃ মুশফিকুর রহমান

আপডেট সময় : ০১:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫