ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি শ্যামলের

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১০২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে।

এসব অপরাধ দমনে রাজনৈতিক দল, প্রশাসন, সাংবাদিক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই যদি যোদ্ধার মতো এগিয়ে না আসে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পর আজকের এই ইফতার মাহফিলটি সকল দলের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা সবাই একটি প্ল্যাটফর্মে একত্রিত হতে পেরেছি। পুলিশ সুপার কিশোর গ্যাং ও মাদক নিয়ে যে বিষয়টি তুলে ধরেছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে মাদক ও সন্ত্রাস বেড়েছে, মাদকের ব্যবসাও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় প্রশাসনসহ সবাইকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, যুবসমাজ আজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমি পুলিশ সুপারকে মাদক ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। সরকারি দল হিসেবে আমরা পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো। বিরোধী দল এবং সাংবাদিকরাও এ বিষয়ে ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.জেড.এম আরিফ হোসেন, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন আকন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দোয়া ও ইফতার মাহফিলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি শ্যামলের

আপডেট সময় : ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬