ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ‘হাইড্রোজ’ ব্যবহার, ডিকে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৩:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৬৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বেকারি পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের দায়ে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা শহরের টিএ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে টিএ রোড এলাকার ‘ডিকে বেকারি’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।
এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। এছাড়া পণ্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের প্রমাণ পান ভোক্তা অধিকার কর্মকর্তারা।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ‘হাইড্রোজ’ ব্যবহার, ডিকে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬