সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৭:৩২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
রোববার (৮ মার্চ) বিকেল প্রায় ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুনিয়াউট এলাকায় ডিবি পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
পুলিশ জানায়, একটি সিএনজি চেকপোস্টের কাছে আসামাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও সিএনজিতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে সিএনজিটি তল্লাশি করে এর ভেতর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজা ও সিএনজিটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সংবাদটি শেয়ার করুন















