ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক

রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং: ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১২৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে জগৎবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই পাইকারি বিক্রেতা—মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়—পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানার আওতায় আনা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, রমজান মাসে বাজারে ন্যায্য দাম নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রতিদিনই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং: ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬